মূল অংশে যান

দোকান আপনার, নিয়ন্ত্রণও আপনার

আপনার নিজের দোকান খুলুন মাত্র ১ মিনিটেরও কম সময়ে।

পণ্য যোগ করুন, দোকানের লিংক কাস্টমারকে দিন। পণ্য, স্টক আর অর্ডার সামলান এক জায়গা থেকেই। কোডিং জানার প্রয়োজন নেই।

নতুন দোকান খোলার অফার দেখা হচ্ছে…

ক্লাসিক রিটেইল

উদাহরণ হিসেবে পণ্য, ক্যাটাগরি ও মেনু দেখানো হয়েছে এমন DokanNao অনলাইন দোকান।

দোকানের প্রিভিউ · মাউস রাখলে থামবে

ক্লাসিক রিটেইল /

আপনার পণ্য, আপনার দোকানের পরিচয়।

DokanNao-এর আসল ডিজাইন। পণ্যগুলো উদাহরণ হিসেবে দেখানো হয়েছে।

কীভাবে কাজ করে

বাংলাদেশের ব্যবসার কথা ভেবেই তৈরি।

শুরুটা হোক সহজ

তিন ধাপেই নিজের দোকান।

শুরু থেকেই তৈরি ওয়েবসাইট পাবেন। পছন্দের ডিজাইন বেছে নিজের পণ্য দিয়ে সাজান।

  1. দোকানের তথ্য দিন

    দোকানের নাম ও যোগাযোগের তথ্য দিন। পছন্দের ওয়েব ঠিকানাটি খালি থাকলে সেটি বেছে নিন।

  2. নিজের মতো সাজান

    সাইনআপ শেষ হলে ওয়েবসাইট ও ড্যাশবোর্ড তৈরি হয়ে যাবে। পছন্দের ডিজাইন বেছে পণ্যের ছবি ও দাম যোগ করুন।

  3. দোকানের লিংক শেয়ার করুন

    পেমেন্ট ও ডেলিভারি সেট করুন। নিজে একটি টেস্ট অর্ডার দিন। সব ঠিক থাকলে কাস্টমারদের দোকানের লিংক পাঠান।

সঙ্গে থাকছে ছয়টি থিম

পছন্দের ডিজাইনে দোকান সাজান।

পোশাক, খাবার বা নিত্যপণ্য, যা-ই বিক্রি করুন, ছয়টি ডিজাইনের মধ্যে পছন্দেরটি বেছে নিন। নিজের পণ্য, ছবি আর রং দিয়ে সাজান। নিচে ডিজাইনগুলো দেখে নিতে পারেন।

এগুলো আসল ডিজাইন। বোঝানোর জন্য উদাহরণ হিসেবে পণ্য দেখানো হয়েছে। আলাদা ডিজাইন করাতে চাইলে খরচ আলাদা।

নিজের অনলাইন দোকানের সহজ হিসাব

আপনার দোকান, আপনার সুবিধামতো প্ল্যান।

কত দিন দোকান চালাতে চান, বেছে নিন। সিদ্ধান্ত নেওয়ার আগে মোট পেমেন্ট ও মেয়াদ দেখে নিন।

বর্তমান প্ল্যান ও দাম দেখা হচ্ছে।

বিজ্ঞাপন দেওয়ার সময়

বিজ্ঞাপনে ক্লিকের পর কী হচ্ছে, জানুন।

নিজের Meta Pixel ও Conversions API যুক্ত করুন। কাস্টমার পণ্য দেখছেন, কার্টে যোগ করছেন নাকি চেকআউট করছেন, তার তথ্য পান। যেসব কেনাকাটার ইভেন্ট পাঠানোর সুবিধা আছে, সেগুলোর তথ্যও পাঠানো যায়।

নিজের Pixel ব্যবহার করুন। ড্যাশবোর্ড থেকেই Test করে Live চালু করুন।

Meta সেটআপে সাহায্য নিন
Meta-র সঙ্গে দোকানের দুটি সংযোগ
পণ্য দেখা → কার্ট → চেকআউট → কেনাকাটা

Meta Pixel

ব্রাউজার থেকে তথ্য

Conversions API

সার্ভার থেকে তথ্য

Meta Events Manager

ছবিতে সংযোগগুলো বোঝানো হয়েছে। Meta-তে তথ্য পৌঁছাবে কি না, তা কাস্টমারের সম্মতি, আপনার সেটআপ আর Meta কীভাবে তথ্য নেয়, তার ওপর নির্ভর করে।

কোন তথ্য যায় ও কীভাবে সেটআপ করবেন
অর্ডার ও পেমেন্টের রেকর্ড থেকে Purchase ইভেন্ট
যেসব Purchase ইভেন্ট পাঠানোর সুবিধা আছে, সেগুলোর জন্য Conversions API অর্ডারের রেকর্ড বা যাচাই করা পেমেন্টের তথ্য ব্যবহার করে।
একই ঘটনা যেন দুবার গণনা না হয়
একই ঘটনা ব্রাউজার ও সার্ভার থেকে পাঠানো হলে তার নাম ও আইডি মেলানো হয়। এতে Meta বুঝতে পারে, দুটোই একই ঘটনা।
চালু করার আগে টেস্ট করুন
নিজের Pixel ID ও CAPI token যোগ করে আগে Test mode-এ দেখুন। Meta Events Manager-এ তথ্য যাচ্ছে কি না আর একই ঘটনা দুবার গণনা হচ্ছে কি না, দেখে তারপর Live করুন। ট্র্যাকিং চালাতে কাস্টমারের বিজ্ঞাপন-সংক্রান্ত সম্মতি লাগবে। ট্র্যাকিং থাকলেই বিক্রি বাড়বে বা বিজ্ঞাপনে ভালো ফল আসবে, এমন নিশ্চয়তা নেই।

সাহায্য লাগলে আমাদের জানান

সরাসরি দোকাননাও টিমের সঙ্গে কথা বলুন।

সেটআপে আটকে গেছেন? দোকানের জন্য নতুন কোনো ফিচার দরকার? আমাদের টিমকে জানান। DokanNao ব্যবহার করতে সাহায্য করব, আর কী হলে আপনার কাজ সহজ হবে, সেটাও শুনব।

আপনার মতামত থেকেই আমরা DokanNao আরও ভালো করার আইডিয়া পাই। নতুন কাজের আগে কী করা সম্ভব, কত সময় লাগতে পারে আর খরচ আছে কি না, তা আলোচনা করে নিই।

কথা শুরু করুন

WhatsApp-এ কথা বলুন (নতুন ট্যাবে খুলবে)ফোন করুন

WhatsApp ও ফোন: প্রতিদিন সকাল ১০টা–রাত ১১টা, বাংলাদেশ সময়।

[email protected]

নিজের জন্য আলাদা ডিজাইন চান?

আপনার ব্যবসার জন্য আলাদা ডিজাইন।

সঙ্গে থাকা ছয়টি ডিজাইনের বাইরে কিছু চান? আপনার দোকানের জন্য আলাদা ডিজাইন করাতে পারেন। কী কাজ হবে, কত খরচ আর কত সময় লাগবে, তা আগে ঠিক করে নেব। এই কাজ সাবস্ক্রিপশনের মধ্যে পড়ে না।

ডিজাইনটি শুধু আপনি ব্যবহার করবেন কি না, মালিকানা ও কপিরাইট কার থাকবে, আর ব্যবহারের অনুমতি কী হবে, তা চুক্তিতে ঠিক করা হবে।

আলাদা ডিজাইন নিয়ে কথা বলুন (নতুন ট্যাবে খুলবে)

শুরুর আগে জেনে নিন

আপনার প্রশ্ন, সহজ উত্তর।

নিজের দোকান তৈরির আগে যে বিষয়গুলো জানা কাজে আসবে।

আরও প্রশ্ন আছে? কথা বলুন
কোডিং জানা কি দরকার?

না। দোকান ও যোগাযোগের তথ্য দিলেই ওয়েবসাইট ও ড্যাশবোর্ড তৈরি হবে। এরপর থিম বাছুন, পণ্য যোগ করুন, পেমেন্ট ও ডেলিভারি সেট করুন। লিংক শেয়ারের আগে একটি টেস্ট অর্ডার দিন।

কত দ্রুত ওয়েবসাইট তৈরি করতে পারব?

সাইনআপ শেষ হলে আপনার ওয়েবসাইট ও ড্যাশবোর্ড তৈরি হয়ে যায়। আপনাকে শুরু থেকে পেজ বানাতে হবে না। এরপর পণ্য যোগ করতে, সেটিংস ঠিক করতে আর দোকানের নিয়মগুলো লিখতে যতটুকু সময় লাগে।

Meta Pixel ও Conversions API ব্যবহার করতে পারব?

হ্যাঁ। ড্যাশবোর্ডে নিজের Pixel ID ও CAPI token যোগ করুন। Live করার আগে Test mode ও Meta Events Manager-এ সেভ করা সেটআপ দেখে নিন। কাস্টমারের বিজ্ঞাপন-সংক্রান্ত সম্মতি লাগবে। Pixel ও CAPI দিয়ে কাস্টমার দোকানে কী করছেন, তার তথ্য পাওয়া যায়। এগুলো থাকলেই বিক্রি বাড়বে বা বিজ্ঞাপনে ভালো ফল আসবে, এমন নিশ্চয়তা নেই।

নিজের ডোমেইন ব্যবহার করতে পারব?

yourbrand.multishopix.com-এর মতো একটি ওয়েব ঠিকানা পাবেন, যদি নামটি খালি থাকে। নিজের ডোমেইনও যুক্ত করতে পারবেন, যদি সেটি আমাদের সিস্টেমে সাপোর্ট করে এবং DNS যাচাই করা যায়। ডোমেইন কেনার খরচ আলাদা।

পেমেন্ট ও ডেলিভারি কীভাবে হবে?

ক্যাশ অন ডেলিভারি বা ব্যাংক ট্রান্সফারের মতো পেমেন্ট অপশন বেছে নিতে পারবেন। অনলাইন পেমেন্ট ও কুরিয়ার যুক্ত করতে আমাদের সিস্টেমে সাপোর্ট করে এমন প্রতিষ্ঠান, সঠিক সেটআপ আর প্রয়োজনীয় অনুমোদন লাগবে। অফারে আলাদা করে বলা না থাকলে পেমেন্ট বা কুরিয়ার কোম্পানির চার্জ প্ল্যানের দামের মধ্যে পড়ে না।

খরচ কত? ফ্রি ট্রায়াল আছে?

প্ল্যান ও দাম অংশে কত টাকা দিতে হবে, কত দিন চালাতে পারবেন আর ফ্রি ট্রায়াল আছে কি না, সব দেখানো আছে। বাজেট অনুযায়ী প্ল্যান বেছে নিন। SoftWebGrove Pay-এ পেমেন্টের আগে অফারটি আবার দেখে নিতে পারবেন। প্ল্যান চালিয়ে যেতে নিজে রিনিউ করবেন। আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক টাকা কাটা হবে না।

আমার প্রয়োজন অনুযায়ী আপডেট করবেন?

অবশ্যই। কী হলে আপনার দোকানের কাজ সহজ হবে, আমাদের বলুন। কাজটি করা সম্ভব কি না, কী করতে হবে, কত সময় লাগতে পারে আর খরচ আছে কি না, তা আগে আলোচনা করব। দোকান মালিকদের মতামত আমাদের আপডেটেও কাজে লাগে।

প্ল্যানের মেয়াদ শেষ হলে কী হবে?

মেয়াদ শেষ হলে ড্যাশবোর্ড থেকে দোকানের কাজ বা পরিবর্তন করতে পারবেন না। কাস্টমাররা আরও ২০ দিন দোকান দেখতে পারবেন। এর মধ্যে রিনিউ না করলে দোকান বন্ধ হয়ে যাবে। রিনিউ করলে আবার চালু হবে।

নিজের অনলাইন দোকান শুরু করবেন?

ওয়েবসাইট ও ড্যাশবোর্ড পেয়ে যাবেন। নিজের পণ্য দিয়ে দোকান সাজান, তারপর অর্ডার নেওয়া শুরু করুন।

নতুন দোকান খোলার অফার দেখা হচ্ছে…