মূল কনটেন্টে যান

কাস্টমার যেন আপনার অনলাইন দোকানে ভরসা পান

আসল পরিচয়, পণ্যের সঠিক তথ্য, পুরো খরচ ও সহজ যোগাযোগ দিন। বানানো রিভিউ বা তাড়ার বদলে কথা ও কাজের মিল রাখুন।

লেখা ও সম্পাদনা
DokanNao Editorial Team
সময়
মিনিট
প্রকাশিত: আপডেট:

সংক্ষেপে যা মনে রাখবেন

  • দোকানের পরিচয়, পণ্যের তথ্য ও পুরো খরচ সহজে খুঁজে পাওয়া যায় এমন রাখুন।
  • অর্ডারের পরে স্ট্যাটাস ও সাহায্য পাওয়ার পথ স্পষ্ট দেখান।
  • বানানো রিভিউ, স্টকের তাড়া বা প্রমাণ ছাড়া নিরাপত্তার দাবি দেবেন না।
এই গাইডে যা আছে
  1. দোকানের আসল পরিচয় দিন
  2. পণ্যের পাশেই দরকারি তথ্য রাখুন
  3. অর্ডারের পরে কী হবে, বলুন
  4. রিভিউ সৎভাবে ব্যবহার করুন
  5. বানানো তাড়া সরান

কাস্টমার জানতে চান কে বিক্রি করছেন, কী পাবেন, কত টাকা লাগবে আর সমস্যা হলে কাকে বলবেন। এই প্রশ্নের স্পষ্ট উত্তর থেকেই ভরসা তৈরি হয়।

দোকানের আসল পরিচয় দিন

যে নামে ব্যবসা করেন, কাজ করে এমন যোগাযোগ ও সাপোর্টের সময় দিন। শর্ত ও গোপনীয়তার লিংক রাখুন। DokanNao ও SoftWebGrove-এর পরিচয় সাইটের আইনি পেজের সঙ্গে মিলবে। নিজের দোকানে কাস্টমারকে আপনার ব্যবসার সঠিক পরিচয় দিতে হবে।

পণ্যের পাশেই দরকারি তথ্য রাখুন

আসল ছবি, এখনকার দাম, স্টক, সাইজ বা রং, উপাদান বা স্পেসিফিকেশন, ডেলিভারি ও রিটার্নের গুরুত্বপূর্ণ নিয়ম দিন। কেনার সিদ্ধান্তে লাগে এমন সীমা দূরের কোনো পেজে লুকাবেন না।

অর্ডারের পরে কী হবে, বলুন

অর্ডার নম্বর, পণ্য, মোট টাকা, পেমেন্টের অবস্থা, ডেলিভারির সম্ভাব্য তথ্য ও সাপোর্টের পথ দেখান। সফল পেজে ফিরে এলেই অনলাইন পেমেন্টের টাকা পাওয়া গেছে ধরে নেবেন না।

রিভিউ সৎভাবে ব্যবহার করুন

আসল কাস্টমারের রিভিউ রাখুন এবং কীভাবে আসে তা জানা থাকুক। কাস্টমারের হয়ে রিভিউ লিখবেন না, সংখ্যা বানাবেন না বা সব খারাপ রিভিউ সরাবেন না। টিমের কথাকে স্বাধীন কাস্টমারের মতামত দেখাবেন না। রিভিউয়ের জন্য সুবিধা দিলে সেটি জানান।

বানানো তাড়া সরান

মিথ্যা কাউন্টডাউন, ভুল “স্টক কম” লেখা, কপি করা নিরাপত্তার সিল, প্রমাণ ছাড়া পুরস্কার বা নিশ্চিত ফলের দাবি সরান। সঠিক পণ্যের তথ্য, পরিষ্কার চেকআউটমানতে পারবেন এমন রিটার্নের নিয়ম দোকানে ভরসা পেতে বেশি কাজে আসে।

অর্ডার, পেমেন্ট ও ডেলিভারি মিনিট

দোকানের রিটার্ন, রিফান্ড ও বাতিলের নিয়ম লিখবেন যেভাবে

কখন পণ্য ফেরত নেওয়া হবে, কী তথ্য লাগবে, চার্জ কে দেবেন আর টাকা কীভাবে ফেরত যাবে, কাস্টমারের বোঝার মতো করে লিখুন।

গাইডটি পড়ুন
পণ্য ও দোকানের ডিজাইন মিনিট

পণ্যের পেজে কী লিখলে কাস্টমার সহজে বুঝবেন

পণ্যের নাম, দাম, ছবি, সাইজ বা রং, স্টক ও ডেলিভারির তথ্য পরিষ্কার করে লিখুন। কাস্টমার যেন বুঝে অর্ডার দিতে পারেন।

গাইডটি পড়ুন
অর্ডার, পেমেন্ট ও ডেলিভারি মিনিট

চেকআউট সহজ করুন, যেন কাস্টমার অর্ডার শেষ করতে পারেন

দরকারি তথ্যটুকু নিন, ভুল হলে কী ঠিক করতে হবে বলুন, আর অর্ডার দেওয়ার আগে পণ্য থেকে ডেলিভারি পর্যন্ত পুরো হিসাব দেখান।

গাইডটি পড়ুন